মঙ্গলবার, ২০২৬ সেপ্টেম্বর ২৯ | ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
যুক্তরাজ্যে পানিতে ডুবে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু সাইবার আইনে সাংবাদিকদের বিরুদ্ধে পদক্ষেপের আগে আদালতের অনুমতি নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ ‘২ কোটি দেন, সব সই করে দেবো’- পিডিবির নির্বাহী প্রকৌশলীর গোপন ভিডিও জামায়াতের মতো মুনাফেক দল পৃথিবীতে আর সৃষ্টি হয়নি: ফজলুর রহমান কুমিল্লায় বিদেশি পিস্তলসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ ও ঋণ জালিয়াতির অভিযোগে সোনালী ব্যাংকের পাঁচ কর্মকর্তা বরখাস্ত কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ২৫৪ ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বরে অবহেলা, হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই ডেঙ্গুতে তরুণের মৃত্যু হাসপাতালে মৃত্যুশয্যায় মা, চিকিৎসার টাকা নিয়ে উধাও ছেলে সিলেটের গুণী শিক্ষক নির্বাচিত হলেন সেই বিউটি রাণী পাল দাউদকান্দিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৫ কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪ ‘মিস ইউ মা’ লিখে ফেসবুকে পোস্ট, ২৪ ঘণ্টা পর পাহাড়ে মিলল নিখোঁজ শিক্ষার্থী বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল প্রতিবেশী যুবকের তিন দিন ধরে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির দুই শিশু অন্য যুবকের সঙ্গে সম্পর্ক, ছাত্রীকে কীটনাশক খাইয়ে হত্যা করলেন প্রভাষক ঘুরতে নিয়ে প্রেমিকাকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন প্রেমিক জিম আজ ২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক সিঙ্গেল দিবস
প্রতিবেদক - | সোমবার, ২০২৬ সেপ্টেম্বর ২৮, ০৩:৫৬ অপরাহ্ন
জামায়াতের মতো মুনাফেক দল পৃথিবীতে আর সৃষ্টি হয়নি: ফজলুর রহমান
জামায়াতের মতো মুনাফেক দল পৃথিবীতে আর সৃষ্টি হয়নি: ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, সারা পৃথিবী বলে জামায়াতের মতো মুনাফেক দল পৃথিবীতে আর সৃষ্টি হয়নি। আপনারা সাপকে বিশ্বাস করবেন। একটা সাপ ও একটা জামায়াত যদি আসে তাহলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হবেন তারপরে সাপটিকে মারবেন।

রবিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এদিন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে এই সমাবেশের আয়োজন করা হয়।

অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেন, রাষ্ট্রক্ষমতায় তারেক রহমানকে বিএনপিকে রাখতে চাইলে নিজেদের সততা বজায় রাখেন। চাঁদাবাজি, ধান্দাবাজি ক্ষমতার যদি দাপট দেখান তাহলে মানুষ কিন্তু খুব সচেতন। আমাদের কিছু ভুল হয় নাই তা কিন্তু না।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল। ২০১৪ সালে একা একা নির্বাচন করেছিল। ২০১৮ সালে দিনের ভোট নিশিরাতে করলো। ২০২৪ সালে করলো আমি ডামির নির্বাচন। বিএনপিকে সহসা ধাক্কা দিয়ে ফেলে দিবে এটা মনে করার কোন কারণ নাই। শেখ হাসিনা বলতাসে আসতাছে আসতাছে কিন্তু সে আসবে না। 

ফজলুর রহমান বলেন, যারা আমার মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল আমার মা-বোনের ইজ্জত ধ্বংস করেছিল। যারা মুনীর চৌধুরী, আলিম চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, জহির রায়হানের মতো বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। আপনারা যদি বিশ্বাস করেন, সেই জামায়াতে ইসলামী আপনাদের খালাতো ভাই লাগে।  তাহলে আপনারা ভুল করবেন। আমি বলে গেলাম, আমারে ভুল বুঝতে পারেন। এরা যখন পার্লামেন্টে যায় তখন তারা নবজাতক শিশু। আর পার্লামেন্ট থেকে বের হয়ে বলে এক দফা দিলাম। বিএনপিকে দেশ থেকে তাড়িয়ে দিতে চায়। তাই এ বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।